ঈদুল ফিতরের সরকারি ছুটি ২০২৬ | Eid ul Fitr public holiday 2026 Bangladesh
Join Our Official Telegram Channel
২০২৬ সালের ঈদুল ফিতরের সরকারি ছুটি কতদিন? বাংলাদেশের সকল অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির পূর্ণাঙ্গ তথ্য জানতে পারবেন এই পোস্টে। Eid ul Fitr 2026 public holiday in Bangladesh – সরকারি ছুটি, গেজেট, ব্যাংক ও অফিস বন্ধের বিস্তারিত তথ্য।
২০২৬ সালের ঈদুল ফিতরের গুরুত্ব
ঈদুল ফিতর আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেদের জীবনে বছরে ১ বার ই আসে। এবং এটিই সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, এই আনন্দের দিনটা পুরোপুরি ফিল করতে হলে আরবি রমজান মাসের ৩০টি দিন সিয়াম সাধনা করতে হয়; এরপরেই নতুন চাদ দেখা যায় আকাশে এবং আসে সবচেয়ে বড় আনন্দের দিন।
বাংলাদেশে ঈদুল ফিতর উপলক্ষে কয়েকদিন আগে থেকেই সরকারি, বেসরকারী, সকল অফিস আদালত এবং স্কুল কলেজ ও মাদ্রাসা এছাড়াও যাবতীয় এনজিও সেবা ইত্যাদি বন্ধ থাকে। ছুটি থাকার একমাত্র কারন হলো যাতে পরিবারের সকলের সাথে বছরের সবচেয়ে আনন্দের দিনটা একসাথে কাটাতে পারে।
ঈদুল ফিতরে কেন সরকারি ছুটি দেওয়া হয়
ঈদুল ফিতরে ছুটি দেওয়ার কারন হলোঃ ১টি মাস সিয়াম পালন করার পরে আসে ঈদের দিন বা ঈদুল ফিতর এ দিনটি হলো মুসলমানদের ১২ মাসের মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এছাড়াও সারাবছর কাজে ব্যাস্ত থাকার পরে মানসিক শান্তির জন্য পরিবারের সকল সদস্যর সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিলে সাবছরের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং এক অন্যরকম মানসিক শান্তি পাওয়া যায়।
২০২৬ সালের ঈদুল ফিতর কবে হতে পারে?
ঈদুল ফিতর কবে হবে বা কতো তারিখে সেটা নির্দিষ্ট করে বলা যায়না কারন এটি চাঁদের উপর সম্পুর্ন নির্ভরশীল। ইসলামিক ক্যালেন্ডারগুলো বা হিজরি বর্ষপঞ্জিগুলো চাঁদের উপর ভিত্তি করে তৈরী করা হয় বা পরিচালনা করা হয়। বাংলাদেশে চাঁদ দেখার জন্য একটি কমিটি রয়েছে তারা দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখার পরে ঘোষণা দিয়ে থাকে যে আগামীকাল থেকে নিশ্চিত ভাবে রোজা রাখতে পারো অথবা বলতে বলতে পারে আগামীকাল থেকে রোজা পালন শেষ এবং ঈদুল ফিতর। তবে ২০২৬ সালের ঈদুল ফিতর কবে হতে পারে সেটি ইসলামিক ক্যালেন্ডার বা পন্জিকা অনুযায়ী মার্চ মাসের ২০ তারিখ। তবে সঠিক তারিখ নির্ভর করবে রমজান মাস ২৯ দিন নাকি ৩০ দিন হয় তার উপর।
ঈদুল ফিতরের সরকারি ছুটি কতদিন?
সরকারি ছুটির তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে ছুটি কার্যকর হয়। এটি এখনো তারা প্রকাশ করেনি তবে ক্যালেন্ডার অনুযায়ী এবছর ঈদুল ফিতরের সরকারি ছুটি দেখা যাচ্ছে ১৯ই মার্চ থেকে ২৪ই মার্চ প্রযন্ত। সরকারিভাবে ঈদুল ফিতরের জন্য সাধারণত ৩ দিনের ছুটি দেওয়া হয়ে থাকে তবে শুক্রবার ও শনিবার যুক্ত হলে তখন ৫ দিন ছুটি হয়ে থাকে। আবার কখনো কখনো সরকারি আদেশে আরো ১-২ দিন বাড়িয়ে ও ছুটি দেওয়া হয়ে থাকে।
কোন কোন প্রতিষ্ঠান বন্ধ থাকবে?
ঈদুল ফিতর উপলক্ষে সাধারণত নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকেঃ
সরকারি অফিস
সব মন্ত্রণালয় অফিসগুলো বন্ধ থাকে, অধিদপ্তর ও সরকারি কার্যালয়গুলোও বন্ধ থাকে। মাঠ প্রশাসনসহ কেন্দ্রীয় প্রশাসনও ছুটিতে থাকে এছাড়াও আরো অন্যান্য সরকারি অফিসগুলো বন্ধ থাকে।
ব্যাংক
বাংলাদেশের সব তফসিলি ব্যাংকগুলো ঈদের দিন বা ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। তবে জরুরি সেবার জন্য কিছু শাখা সীমিত আকারে খোলা থাকতে পারে আবার নাও থাকতে পারে।
স্কুল ও কলেজ
সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঈদ উপলক্ষে বন্ধ থাকে। অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি ৬-৭ নয় বরং ১৫দিন বা ১মাস ও হয়ে থাকে।
আদালত
সুপ্রিম কোর্টসহ নিম্ন আদালতগুলোও সরকারি ছুটির তালিকা অনুযায়ী বন্ধ থাকে।
ঈদ বোনাস ও ছুটি সংক্রান্ত ঘোষণা
যারা সরকারি চাকরি করে তারা প্রত্যেকেই ঈদুল ফিতর উপলক্ষে সরকারের কাছ থেকে মুল ভাতার সঙ্গে ঈদ বোনাস ও পেয়ে থাকে। সরকারি চাকরিজীবীরা যেমন ঈদ বোনাস পেয়ে থাকে তেমনি বেসরকারি সকল প্রতিষ্ঠানগুলোও কিন্তু তাদের আন্ডারে সকল লোকদের ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বোনাস দিয়ে থাকেন। আবার গার্মেন্টস শ্রমিকদেরকে ও দেখা যায় তারাও তাদের নিজ নিজ গার্মেন্টস থেকে ঈদ বোনাস পেয়ে থাকে। এবার আসি ছুটি সংক্রান্ত বিষয়ে এটি হলো ভিন্ন একটি বিষয় কারন হলোঃ সরকারি চাকরিজীবীরা দেখা যায় ৩ দিন থেকে ৫ দিন ছুটি পেয়ে থাকে। আবার বেসরকারি যারা তারা ও ৩ দিন থেকে ৭ দিন ছুটি পেয়ে থাকে।
আরো পড়ুনঃ Bangla and Arbi Calendar 2026 PDF
ইসলামী দৃষ্টিতে ঈদুল ফিতরের গুরুত্ব
আমরা মুসলমান ভাই ও বোনেরা দীর্ঘ ১১ টি মাস পরে রমাদান মাস পেয়ে থাকি, এটি হলো মুসলমানদের জন্য ভাগ্যে পরিবর্তনের মাস বা জান্নাত কামাই করার মাস। এই রমজান মাসে কেউ যদি ১ নেকি কামাই করে তাহলে মহান আল্লাহ তায়ালা তাকে ৭০ নেকি দিবে (হাদিসটি আমি পড়িনি হুজুর ও মায়ের কাছে শোনা) যাহোক এই মাসের ফজিলত অনেক তাই এই মাসে আমরা সিয়াম সাধনার পাশাপাশি কোরআন তেলাওয়াত ও জিকির এবং তারাবির নামাজ পড়ে থাকি এছাড়াও নফল নামাজ ও পড়ে থাকি। এই একটি মাস খুব কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় এবং এর শেষে আসে ঈদুল ফিতর মানে ঈদ। যারা এই একমাস সিয়াম পালন করে ও নামাজ পড়ে তারাই শুধুমাত্র ঈদের আনন্দ পুরোপুরি ফিল করতে পারে আর যারা রোজা ও নামাজ থেকে দূরে থাকে তাদের অন্তরে ঈদের দিনে আনন্দ পায়না (ব্যাক্তিগত মতামত) আমরা সাময়িকভাবে তাহলে ধরে নিতে পারি ৩০ টি রোজা ও তারাবির ও সমস্ত নেক আমল করার জন্য পুরষ্কার হিসেবে আল্লাহ তায়ালা দিয়েছে ঈদ পৃথিবীতে তার বান্দাদের।
উপর্যুক্ত সূত্রের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষাপঞ্জি বা ছুটির তালিকা


Post a Comment
0 Comments